Logo Logo

বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত


Splash Image

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণেই র‍্যালির উদ্বোধন করা হয়। র‍্যালিটি কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের মেডিকেল অফিসার, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। অপুষ্টি প্রতিরোধে সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশু ও গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পুষ্টি সহায়তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বকশীগঞ্জের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...