বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিলাইছড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা এবং থানা উপ-পরিদর্শক এফ. এম. তানভির আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু মাতৃগর্ভে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলমূল চাষের ওপর গুরুত্বারোপ করেন তারা।
মেডিক্যাল অফিসার ডা. কনিষ্ক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...