Logo Logo

পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ


Splash Image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলাকালে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৭৮.৭৭ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।


বিজ্ঞাপন


ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোট গ্রহণের প্রথম আট ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে সর্বোচ্চ ৮৭.৫৩ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত সামশেরগঞ্জ আসনটি বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে, কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার এখানেই ছিল সবচেয়ে বেশি। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে লালগোলা ও ভগবানগোলা আসন; যেখানে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে যথাক্রমে ৮৫ ও ৮৪ শতাংশ।

মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগের কারণে বহু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে নিজ এলাকায় ফিরে এসে ভোট দান করছেন। নিজেদের ভোটাধিকার রক্ষার তাগিদেই তারা পেশাগত ব্যস্ততা উপেক্ষা করে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

রাজ্যের বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। সেখানে বিকেল ৩টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৮১.৩ শতাংশ। অন্যদিকে, এ সময় পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়া আসনে, যার হার ৭২.২২ শতাংশ।

বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই প্রথম দফার এই ভোটদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...