Logo Logo

৫৮ জেলায় ছড়িয়েছে হাম, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার সুপারিশ


Splash Image

ছবি : সংগৃহিত

বর্তমানে জাতীয় জীবনে আলোচিত সমস্যা হাম। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে আক্রান্ত শিশুরা, অনেকের হচ্ছে মৃত্যু। ফলে আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। যদিও চলছে টিকাদান ক্যাম্পেইন।


বিজ্ঞাপন


এমন অবস্থায় হাম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। যেখানে উল্লেখ করা হয়েছে, দেশের ৮টি বিভাগেই ৫৮ জেলায় শনাক্ত হয়েছে হাম। অর্থাৎ ৯১ শতাংশ জেলা এখন হাম আক্রান্ত। জাতিসংঘের এই সংস্থা বলছে, হাম বাংলাদেশে জাতীয় পর্যায়ে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ অব্যাহত থাকা, বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ শিশু, রোগ প্রতিরোধ ঘাটতি, হাম সম্পর্কিত সন্দেকজনক মৃত্যুর ঘটনা, পরিস্তিতিকে নিয়ে গেছে উচ্চ ঝুঁকিতে।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর বেশিরভাগই ঢাকায়। এরমধ্যে ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, করাইল, মিরপুর এবং তেজগাঁও শিল্প এলাকাসহ ও বস্তি এলাকাতে আক্রান্তের সংখ্যা বেশি। এরপর আছে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা অঞ্চল।

হামে আক্রান্ত মোট রোগীর মধ্যে অধিকাংশ ৭৯ শতাংশ ৫ বছরের নিচের শিশু। ২ বছরের নিচে শিশু ৬৬% এবং ৯ মাসের নিচে শিশু ৩৩%। উপসর্গে মৃত্যুর বেশিরভাগই হয়েছে টিকা না পাওয়া ২ বছরের নিচের শিশুদের।

বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ ও অন্যান্য কার্যক্রমের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের দ্রুত টিকা দেয়ার উপর গুরুত্ব দেয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত হবার পরপরই শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...