বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে আইজিপি গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মান প্রদর্শন করে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় উপস্থিত পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিগুলো আইজিপির সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
পুলিশ প্রধান তাঁর বক্তব্যে আরও বলেন, পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক বজায় রাখা সময়ের দাবি। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার জায়গা তৈরি করতে হবে। একইসাথে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রতিটি সদস্যকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করার কড়া নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...