বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়, ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে যারা করদাতাদের ব্যয়ে বিভিন্ন সরকারি সহায়তা গ্রহণ করছেন, তাঁদের হার বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে দূতাবাস স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ পর্যটক (টুরিস্ট) এবং শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসাসহ সকল ধরনের অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে কার্যকর হবে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকেই বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ রেখেছে স্টেট ডিপার্টমেন্ট।
এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি তালিকা প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, কোন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সহায়তা বা ‘ওয়েলফেয়ার’ গ্রহণ করছেন। ১২০টি দেশ ও অঞ্চলের সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।
‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শীর্ষক ঐ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশই কোনো না কোনোভাবে সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে থাকে। উল্লেখ্য যে, ঐ তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশ—ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও অন্তর্ভুক্ত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...