বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুরস্থ ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম. সাত্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এবং ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।
আলোচনা সভায় বক্তারা মরহুম চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাসের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ফরিদপুর একটি অত্যন্ত সমৃদ্ধশালী জেলায় পরিণত হয়েছিল। তিনি সর্বদা ফরিদপুরের মানুষের শিক্ষা ও স্বনির্ভরতার কথা চিন্তা করতেন। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অনস্বীকার্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা তাঁকে একজন অত্যন্ত ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে অভিহিত করেন এবং তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেম, সুস্থ সংস্কৃতি চর্চা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে কুইজ, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৭৩ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অফিস সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন নন্দ মজুমদার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...