বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে শিবচর ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রবীণ ও নবীন সংবাদকর্মীদের উপস্থিতিতে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো পার্ক প্রাঙ্গণ।
পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের বর্তমান চ্যালেঞ্জ এবং তা উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমে কাজ করার সময় সম্মুখীন হওয়া নানা সমস্যা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পথে প্রতিবন্ধকতাগুলোও উঠে আসে।
শিবচর প্রেস ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় অনেক বিশিষ্ট সংবাদকর্মী বক্তব্য রাখেন। মুক্ত আলোচনায় উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট রাসেদ উদ্দিন এবং ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এছাড়াও পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিক ফয়জুল করিম, সাইদুজ্জামান নাছিম, ইমতিয়াজ আহমেদ, সরোয়ার মিঠু, রুবেল মোড়ল, রবিন চৌধুরী, বজলুর রহমান, রবিউল হাসান, জাভেদ মাহমুদ জুয়েল, শাহীন মোল্লা, ওয়াহেদুজ্জামান ওয়াসিম ও নাসিরুদ্দিন সজিবসহ আরও অনেকে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার এবং এক মনোরম আনন্দঘন পরিবেশে দিনটির সমাপ্তি ঘটে। এই আয়োজন অংশগ্রহণকারী সকল গণমাধ্যমকর্মীর মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে বলে সাংবাদিক নেতারা মত প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...