বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি ব্যারেলে সংরক্ষিত মোট ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ মহিউদ্দিন (৪৫)। তিনি জাহাজমারা ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ ও নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ২৭শ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মহিউদ্দিনকে আটক করা হয়।
ওসি কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল বর্তমানে জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এই ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...