Logo Logo

সেলিমুজ্জামান সেলিম এমপি

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়


Splash Image

গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর সহধর্মিণী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মাতার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) রাতে তিনি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড় বাড়িতে উপস্থিত হয়ে মরহুমার কবর জিয়ারত করেন।

এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়; তবে তার পারলৌকিক কল্যাণে দোয়া করাই এখন পরিবারের জন্য সবচেয়ে বড় কাজ।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মাহফিলে শরিক হন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও জনপ্রতিনিধির এমন মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...