বিজ্ঞাপন
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ইতোমধ্যে প্রশমিত হতে শুরু করেছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ সন্ধ্যা থেকে পরবর্তী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধি পাবে। পরবর্তীতে এর বিস্তার ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও ঘটতে পারে। এ সময় ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয়সহ সংলগ্ন ভারতীয় সীমান্তে ভারী বর্ষণের কারণে উজানের ঢল বৃদ্ধি পেতে পারে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।
কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে হাওর অঞ্চলে দ্রুত পানি প্রবেশ করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সার্বিক পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড হাওর অঞ্চলের কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে মাঠের আগাম ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...