Logo Logo

ঝালকাঠিতে দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু


Splash Image

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপোতে আবারও ডিজেল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৬) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপোর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ডিপু কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও সংস্কার কাজের জন্য গত দুই বছর ধরে যমুনা অয়েল কোম্পানির এই ভাসমান বার্জ ডিপু থেকে ডিজেল সরবরাহ বন্ধ ছিল। প্রয়োজনীয় সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় পুনরায় এটি চালু করা হয়েছে। বর্তমানে এই ডিপুতে প্রায় সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুত রয়েছে। উদ্বোধনের প্রথম দিনে তালিকাভুক্ত ডিলারদের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, এই ডিপুটি পুনরায় সচল হওয়ায় এই অঞ্চলের কৃষকদের জ্বালানি সংকট অনেকাংশে দূর হবে। বিশেষ করে সেচ মৌসুমে ডিজেলের সহজলভ্যতা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...