Logo Logo

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চুরি, কম্পিউটারসহ মালামাল লুট


Splash Image

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানালার গ্লাস ভেঙে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা কম্পিউটার সেটসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) বিকেলের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে অফিস কর্তৃপক্ষ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে অফিস বন্ধ থাকার সুযোগ নেয় দুর্বৃত্তরা। তারা ভবনটির পেছনের দিকে নিচতলায় নাইট গার্ডের কক্ষের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। এরপর তৃতীয় তলায় উঠে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট, একটি অতিরিক্ত মনিটর এবং একটি চার্জার ফ্যান চুরি করে নিয়ে যায়। ঘটনার বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি বলেন, "শনিবার অফিস বন্ধ থাকার সুযোগে চোরেরা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার নিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

তিনি আরও বলেন, "সিসিটিভি ক্যামেরা না থাকায় চোর শনাক্ত করা কঠিন হচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা কিছুটা আতঙ্কের মধ্যে আছি। বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করে মালামাল উদ্ধার ও নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি।"

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সরকারি অফিসে চুরির এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...