বিজ্ঞাপন
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ তার ব্যবহৃত মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা মো. আলো (৩৩) একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন। কার্যালয়টি তালাবদ্ধ থাকা অবস্থায় তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন।
এলাকায় হঠাৎ এমন স্লোগান ও মাইকের শব্দে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক তার অটোরিকশাসহ দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্লোগান প্রদানকারী যুবককে শনাক্ত করা হয়েছে। তার নাম আলো এবং প্রাথমিক তথ্য অনুযায়ী ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...