বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার গাবগাছিয়া এলাকায় গ্রাম সমিতি কার্যালয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর ‘রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (রিলাই) প্রকল্পের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে এসডিএফ পিরোজপুর জেলার জেলা ব্যবস্থাপক ড. অসিম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর আইসিবি’র জেলা কর্মকর্তা মো. মেজাউর রহমান এবং ইন্দুরকানী ক্লাস্টার অফিসার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর মো. মহিউদ্দিন রায়হান।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এসডিএফ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার প্রান্তিক জনগোষ্ঠী যাতে আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, এসডিএফ কেবল আর্থসামাজিক উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। গ্রাম সমিতির সদস্যদের নিয়মিত পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক সভার মাধ্যমে তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ননী গোপাল বলেন, একটি সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অপরিহার্য। এসডিএফ যেভাবে গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়নে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেশের সার্বিক স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে রিলাই ক্লাস্টার কমিউনিটি সোসাইটি (আরসিসিএস)-এর সহযোগিতায় ইন্দুরকানী ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...