বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে এবং স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসার পাশাপাশি আরাফাত পরিবারের কৃষিকাজেও সহায়তা করতেন। দুপুরে তিনি মা শায়েলা আক্তারের সঙ্গে বাড়ির পাশের একটি ক্ষেতে বাদাম তুলতে যান। বাদাম তোলা শেষে মা ও ছেলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আরাফাত বজ্রপাতের শিকার হন। এ সময় মা সামনে থাকলেও ঠিক পেছনে থাকা ছেলেটি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষেত থেকে বাদাম নিয়ে ফেরার পথে মায়ের চোখের সামনেই ছেলেটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...