বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে গত মঙ্গলবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া অপর এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কিছু স্থানে ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেশের নিম্নাঞ্চলগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের প্রবল ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। এর ফলে বর্তমান বৈরী আবহাওয়া আরও কিছু সময় স্থায়ী হতে পারে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...