বিজ্ঞাপন
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
অন্যান্য মানের সোনার ক্ষেত্রেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে।
আন্তর্জাতিক বাজারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার উত্তজনা ও যুদ্ধের প্রভাবে সোনার দাম বেশ অস্থির থাকলেও বর্তমানে তা নিম্নমুখী। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস.ওআরজি’ (goldprice.org) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...