বিজ্ঞাপন
নিহত সুমন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুমন তার শিশু কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মন্ডল সরাসরি বজ্রাঘাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন। তবে বাবার কোল থেকে ছিটকে পড়লেও শিশু সাফিয়া সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...