বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে কোতোয়ালী থানার পূর্ব বাখুন্ডা আদর্শ গ্রাম এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাকা মিয়া বিশ্বাস পরদিন ২৫ এপ্রিল কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার একটি কলাবাগানে কাজ করার সময় স্থানীয় সোনা মিয়া ও দুলাল মোল্লা তীব্র দুর্গন্ধ পান। সেখানে গিয়ে তারা একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে মরদেহটি আইরিন আক্তার কবিতার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...