বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া এসব মামলার মধ্যে ইতোমধ্যে ১৫৮টির তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা ও ১১০টি অন্যান্য মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং এগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, অবশিষ্ট ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন। বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ বিষয় হলেও পুলিশ বিভাগ দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া ও তথ্য-প্রমাণ সংগ্রহ নিশ্চিত করা হচ্ছে, যাতে বিচারের সময় কোনো ধরনের আইনি দুর্বলতা না থাকে।
আসামিদের জামিন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, জামিন মঞ্জুর বা নামঞ্জুর করার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন। তবে প্রতিটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সক্রিয়ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।
বিগত সরকারের আমলের নৃশংসতার শিকার ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, যারা নিরীহ মানুষকে হত্যা, গুম বা নির্যাতন করে পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সব ধরনের আইনি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...