বিজ্ঞাপন
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে আরও ৩৮ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উপজেলাভিত্তিক সংক্রমণের চিত্র:
উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলায় এ সময়ে নতুন কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।
হাসপাতালভিত্তিক পরিস্থিতি:
ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ২৮ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখান থেকে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যার ফলে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩১ জন। বর্তমানে এখানে মোট ৮৩ জন রোগী চিকিৎসাধীন। এই হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে হাসপাতালটি থেকে মোট সুস্থ হয়ে ফেরা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জনে।
ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। হামের প্রকোপ থেকে শিশুদের সুরক্ষায় জনগণকে নিয়মিত টিকা গ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...