Logo Logo

সিরাজ খাল পুনঃখনন, জলাবদ্ধতা মুক্ত হবে যশোরের ১৭ গ্রাম


Splash Image

যশোরের হৈবতপুর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা নিরসনে সিরাজ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল চালিয়ে এই খননকাজের সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই উদ্যোগের ফলে স্থানীয় ১৭টি গ্রামের মানুষ দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সিরাজ খাল পুনঃখননের ফলে কেবল জলাবদ্ধতা দূর হবে না, বরং কৃষি জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তিন কিলোমিটার দীর্ঘ এই খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগের মাধ্যমে খনন করা হবে। খননকাজের পাশাপাশি খালপাড়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পুরো প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণে এই কাজ সম্পন্ন করার মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী খাল পুনঃখনন ছিল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। বর্তমান সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি রক্ষায় দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। সিরাজ খালের এই উন্নয়ন কাজ সেই জাতীয় পরিকল্পনারই একটি অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...