আহমিদ বিন আজাদ ওরফে আলিফ।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে রাজাপুর থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতির ছেলেও রয়েছেন।
আটককৃতরা হলেন— শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২) এবং পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে মো. মিরাজুল ইসলাম (২১)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, আটককৃত আলিফ দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাবার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং নিয়মিত মাদকের আসর বসাতেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...