Logo Logo

টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাহিন্দ্রর ধাক্কা, চালক আশঙ্কাজনক


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মাহিন্দ্রর ধাক্কায় শাহিদুল (৫২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহত শাহিদুল উপজেলার বাঁশবাড়িয়া (খাজুরতলা) গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঢাকা মেট্রো-ন-২৬-০০১৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান মুকসুদপুর থেকে আকিজ কোম্পানির মালামাল নিয়ে ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে পড়লে চালক মো. কবির হোসেন (পিতা- বাচ্চু মিয়া, কুমিল্লা) গাড়িটি সড়কের পাশে পার্ক করে রাখেন।

ভোর ৬টার দিকে দ্রুতগামী একটি মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শাহিদুল সিটের ভেতরে চাপা পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিদুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...