বিজ্ঞাপন
উন্নয়নের এই ধারাবাহিকতায় বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভায় "CTCRP" প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ একটি সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌরসভার ৫নং ওয়ার্ডে এই নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।
সাহেবগঞ্জ প্রধান সড়ক থেকে শুরু হয়ে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হয়ে সবুজবাগ সড়ক পর্যন্ত ১২৭৭ মিটার দীর্ঘ আরসিসি (RCC) সড়ক উন্নয়নের উদ্বোধন করেন প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান। প্রকল্পটির অধীনে মূল সড়কের দৈর্ঘ্য ৬৬৫ মিটার এবং সংযোগকারী দুটি লিংকের (লিংক-১: ৩২২ মিটার ও লিংক-২: ৩০০ মিটার) উন্নয়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, "বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সরকার তৃণমূল পর্যায়ের উন্নয়ন বিকেন্দ্রীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।"
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান (মিজান মিয়া)।
পৌর কর্তৃপক্ষ জানায়, এই সড়কটি আধুনিকায়ন হলে এলাকার জনসাধারণের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে এই কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...