বিজ্ঞাপন
রোববার (৩ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সাগুফতা হক। সভায় তিনি গ্যাসের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কোটালীপাড়া জনাব মোঃ মাসুম বিল্লাহ। তিনি বাজার তদারকি জোরদার করা এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারী গ্যাস ডিলার ও খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয় যে, নির্ধারিত দামের বাইরে কোনো ধরনের অতিরিক্ত মূল্য আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় পর্যায়ে গ্যাসের বাজারকে শৃঙ্খলিত রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...