বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার ভগমান গরসুতি গ্রামের সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে লক্ষ্মীপুর ক্যাম্পের এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে অবৈধ এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...