Logo Logo

শাপলা চত্ত্বর হত্যাকাণ্ড

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা : চিফ প্রসিকিউটর


Splash Image

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ। ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তদন্তের বর্তমান অগ্রগতি অনুযায়ী, শুধুমাত্র ঢাকাতেই এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আজ থেকে ১৩ বছর আগে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ ও শাপলা চত্বরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ওইদিন দিনভর রাজধানীজুড়ে ব্যাপক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ মে দিবাগত রাতে মতিঝিল শাপলা চত্বর এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সমাবেশস্থল খালি করা হয়।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সেই রাতের অভিযানে কতজন প্রাণ হারিয়েছিলেন, তা নিয়ে দীর্ঘ সময় ধরে নানা বিতর্ক থাকলেও তদন্তে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে পুরো তদন্ত প্রক্রিয়াটি এখনও শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তৎকালীন ওই অভিযানে বলপ্রয়োগ ও প্রাণহানির প্রকৃত চিত্র তুলে আনতে কাজ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...