Logo Logo

আদমদীঘিতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা


Splash Image

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে রবিবার (৩ মে) আদমদীঘি থানায় মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত আরিফ জাহান উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার আতোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বিএসসি ইঞ্জিনিয়ার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পড়াশোনা চলাকালীন আরিফের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণী বিয়ের জন্য চাপ দিলে আরিফ বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ তিনি জানান, পরিবারের সবাই রাজি হলেও তার মা এখনো অসম্মতি জানাচ্ছেন। মাকে রাজি করানোর কথা বলে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণীকে নিজ বাড়িতে নিয়ে যান আরিফ।

তরুণীর অভিযোগ, ওই রাতে আরিফের বাবা-মা আত্মীয়ের বাড়িতে দাওয়াতে থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে সারা রাত তাকে একাধিকবার ধর্ষণ করেন আরিফ। পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী তরুণী জানান, এই ঘটনার পর তিনি সামাজিকভাবে চরম লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ন্যায়বিচার পেতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...