Logo Logo

রাজাপুরে ১০০ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


Splash Image

ঝালকাঠির রাজাপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরণগুলো তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। আর্থিক অভাবের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ঝরে পড়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে যাতে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে অতিথিরা ১০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...