বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার ‘খেলনা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এতে সাবেক চেয়ারম্যানসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
আক্রান্ত আলমাস হাসান মোল্লা (৫৮) গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন আমেরিকান প্রবাসী। তিনি জানান, ঘটনার সময় তিনি গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে ফিরছিলেন। পথিমধ্যে খেলনা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, তার সাবেক স্ত্রী সেলিনা আক্তারের (৫৩) নেতৃত্বে এই হামলা পরিচালিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বলাকৈড় গ্রামের শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান (৪৩), খসরুল খান (৪৮) ও মোহাম্মদ আবিদ সরদারসহ (১৯) অজ্ঞাতনামা আরও ৭-৮ জন। হামলাকারীরা রামদা দিয়ে আলমাস হাসান মোল্লার মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এলে সঙ্গে থাকা রিয়াজ মোল্লাকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুরু হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...