বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল চোর সুপরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে এবং শুরুতেই ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকে দেয়। এরপর তারা মসজিদের তিনটি তালা এবং দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ভোরে ফজরের আজানের সময় হলে ইমাম জেগে উঠে দেখেন তার কক্ষটি বাইরে থেকে বন্ধ করা। পরে স্থানীয়দের সহায়তায় কক্ষ থেকে বের হয়ে তিনি চুরির বিষয়টি সবাইকে অবগত করেন। মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, চুরির ঘটনাটি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...