ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
ঘটনাটি আজ বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ঘটে এ ঘটনা।
সকাল ৯টার দিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স।
তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।
বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখে আসছে জনগণ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভাঙলেন। সবার ওপরে জনগণ— এই মর্মে তিনি দেশ পরিচালনা করছেন।
একজন সরকার প্রধান অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছেন। প্রায়ই প্রধানমন্ত্রী এ ধরনের মানবিক দৃষ্টান্ত দেখাচ্ছেন।
আজকের দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। সাধারণত মানুষ এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত নয়। এটিকে সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন সবাই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...