বিজ্ঞাপন
বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা-ও গুরুতর আহত হয়েছেন।
নিহত ফয়সাল মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় ফয়সাল অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকলে তার মা তাকে উদ্ধার করতে ছুটে যান। ছেলেকে স্পর্শ করার সাথে সাথে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। একজন উদীয়মান শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...