Logo Logo

গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ মে) সকালে সদর থানাধীন চর সোনাকুড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে চর সোনাকুড় এলাকায় জনৈক অহিদুল মোল্লার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ লাবণী (৩০) নামের এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেন অধিদপ্তরের সদস্যরা।

গ্রেপ্তারকৃত লাবণী ওই এলাকার অহিদুল মোল্লার স্ত্রী এবং মো. ইকবাল খানের মেয়ে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান জেলাজুড়ে আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...