বিজ্ঞাপন
শনিবার (৯ মে) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—টেংরাখালী এলাকার নাজমুল, মহেশপুরের আরাফাত (২০), লক্ষ্মীপাশার মো. মিজান (২৩), কৃষ্ণকাঠির সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার সাব্বির খান (২১)। তারা সবাই বাকেরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সাজা প্রদান করেন।
আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। তিনি মাদকের অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেফতারকৃত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...