বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকাল ৯টায় সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়া (PHARIA)-র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। মোঃ জমিরুল ইসলামের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন মনির, উপদেষ্টা এনামুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, সদস্য মোঃ শাহআলম, আব্দুল্লাহ আল মামুন ও শাহজালাল নাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই 'দালাল' নন; বরং তারা দেশের এক বিশাল উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানের নামে নিরপরাধ কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, সঠিক তথ্য ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ওষুধ বিপণনের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ অনাকাঙ্ক্ষিত অভিযানের মাধ্যমে তাদের সম্মানহানি করা হচ্ছে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মক্ষেত্রে মর্যাদা রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। একইসঙ্গে গ্রেফতারকৃত রিপ্রেজেন্টেটিভদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
কর্মসূচিতে বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...