Logo Logo

নীলফামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Splash Image

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দেওয়া এবং কর্মক্ষেত্রে দুর্ব্যবহারের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-র জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সারাদেশে একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও বিপুল সংখ্যক ওষুধ কোম্পানির প্রতিনিধি এতে অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিনিধিরা পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হিসেবে দেশের স্বাস্থ্যসেবা খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ‘দালাল’ বলে সম্বোধন করা হয় এবং নানাভাবে হয়রানি ও অপমানের শিকার হতে হয়। চিকিৎসকদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহার সহ্য করতে হয়।

বক্তারা আরও বলেন, পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার যেকোনো অপচেষ্টা মানা হবে না। তারা অবিলম্বে এই ধরণের হয়রানি বন্ধ এবং ওষুধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত কর্মসূচিতে ‘ফারিয়া’র জেলা নেতৃবৃন্দসহ নীলফামারীতে কর্মরত বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা হুশিয়ারি দেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...