Logo Logo

কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) পৃথক দুটি স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল অংশ নেয়।

প্রথম অভিযানে উপজেলার চিতশী পূর্বপাড়া এলাকা থেকে কেরামত শেখ (৪২) নামে এক ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আটক কেরামত শেখ ওই এলাকার কুদ্দুস শেখের ছেলে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, ঘাঘরকান্দা এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে কাজী মোহাম্মদ আতাউল (৩৮) নামে একজনকে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ঘাঘরকান্দা গ্রামের কাজী শের ই মাহমুদের ছেলে। তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণের জন্য কোটালীপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের সামাজিক ও প্রশাসনিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...