বিজ্ঞাপন
খবর নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর মৌজায় বিএস ৪৪৫ নম্বর দাগ ও ২০২৬-১০০০৪৯ নম্বর খতিয়ানের আওতাভুক্ত ৪ শতাংশ জমি রেকর্ডীয় সাফকাওলা দলিলমূলে মালিকদের কাছ থেকে ক্রয় করেন সৈয়দ ফয়সাল বারী। তবে সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী ওই জমি দখল করে দেয়াল নির্মাণ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক দেয়াল নির্মাণের জন্য ইট-গাঁথুনির কাজ করছেন। এ সময় জমির দাবিদার সৈয়দ ফয়সাল বারী কাজ বন্ধের দাবিতে পুলিশের কাছে অভিযোগ করেন।
সৈয়দ ফয়সাল বারী বলেন, “আমি বৈধভাবে জায়গাটি ক্রয় করেছি। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার সামাজিকভাবে বসার কথা ছিল। কিন্তু কোনো মীমাংসা ছাড়াই অপরপক্ষ দেয়াল নির্মাণ করছে। আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও তারা তা মানছে না। কাগজপত্রে তারা মালিক প্রমাণিত হলে আমাদের কোনো আপত্তি থাকবে না।”
অপরপক্ষের খবির মিয়া বলেন, “ভুয়া দলিলের মাধ্যমে আমাদের জায়গা দখল করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ জায়গা ভোগদখলে আছি।
এ বিষয়ে সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই নির্মল চন্দ বলেন, সকালে ফয়সাল নামে এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আইন অনুযায়ী সামাজিকভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার বসে তারা বিষয়টি নিষ্পত্তি করবে বলে আশা করছি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...