ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
সংস্থাটির একটি টাস্কফোর্স প্রধান এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন।
জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক এবং এই সংকট মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের প্রধান হোর্হে মোরেরা দা সিলভা বলেন, ‘একটি বড় ধরনের মানবিক বিপর্যয় রোধ করার জন্য আমাদের হাতে মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।’
সিলভা জানান, বিশ্বের মোট সারের প্রায় এক-তৃতীয়াংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। চলমান অচলাবস্থার কারণে সার সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে ধস নামতে পারে।
এর ফলে অতিরিক্ত আরো ৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধা ও অনাহারের শিকার হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মূলত বৈশ্বিক সার বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে না পারলে এটি একটি ‘ম্যাসিভ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস’ বা বিশাল মানবিক সংকটে রূপ নেবে বলে মনে করছে জাতিসংঘ।
সূত্র: আলজাজিরা
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...