Logo Logo

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক- ২


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) সদর উপজেলার বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কোটালীপাড়া উপজেলার উনুশিয়া গ্রামের বলরাম কর্মকারের ছেলে শান্ত কর্মকার (২২) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়া এলাকার অজিত ডোম-এর ছেলে মো. প্রকাশ ডোম (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ ডোম ও শান্ত কর্মকারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে যথাক্রমে ২০ গ্রাম ও ৫ গ্রামসহ মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। এরপর গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামি শান্ত কর্মকারকে ৭ দিনের এবং প্রকাশ ডোমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...