বিজ্ঞাপন
নিহতরা হলেন— নুর আলম (৪৫) ও তাঁর ছেলে মো. নিরব (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে হাফেজিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা নুর আলম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছেলে নিরবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে সহায়তা করা এই মানুষটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নিমিষেই একটি পরিবারের দুটি প্রাণ ঝরে যাওয়ায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।
ফেনী সদর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি শনাক্ত করে জব্দ করেছে। একই সাথে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাবা ও ছেলের অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...