বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এই সভার আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঘোষিত সরকারের ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গত ১০ মার্চ ২০২৬ তারিখে উদ্বোধন করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যা মূলত দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর কল্যাণে কাজ করছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাস থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ‘স্মার্ট কৃষক কার্ড’ কর্মসূচির গুরুত্ব সভায় আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের বিষয়টি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
পানি সম্পদ ব্যবস্থাপনায় গোপালগঞ্জ জেলার ২৫টি খাল খনন ও পুনঃখননের কাজ বর্তমানে চলমান রয়েছে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে আঙ্গুল কাটা খাল ও বান্নাবাড়ি খালের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এ প্রসঙ্গে দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. মাহমুদ কবির আলী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, খাল খনন সংক্রান্ত তথ্য জানতে স্থানীয় অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অসহযোগিতা করেন। তারা জানান, এই প্রকল্পের যাবতীয় তথ্য কেবল ঢাকা অফিস থেকে পাওয়া সম্ভব এবং স্থানীয় পর্যায়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৃক্ষরোপণ কার্যক্রম এবং নারীদের যাতায়াত সহজতর করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর বিষয়েও ব্রিফিংয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ সরকারের উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অসিত কুমার সাহা ও মামুনুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা সরকারের গৃহীত জনকল্যাণমূলক প্রকল্পগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং এর সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...