বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) দুপুরে নীলফামারী সার্কিট হাউস সড়কে অবস্থিত জেলা তথ্য অফিসের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ সাফল্য এবং জনহিতকর প্রকল্পসমূহ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত অবহিত করা হয়। তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে তথ্য অফিসের ভূমিকা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে ব্যাপক প্রচার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো জনগুরুত্বপূর্ণ খাতের সাফল্য ও অগ্রগতির চিত্র তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
বিফ্রিংয়ে আরও জানানো হয়, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে তথ্য অফিসের পক্ষ থেকে এ ধরনের প্রচার ও মতবিনিময় কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...