বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। কর্মসূচির শুরুতে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, "অটিজম কোনো রোগ নয়, এটি একটি বিশেষ অবস্থা। সমাজের মূলধারায় অটিজম আক্রান্তদের সম্পৃক্ত করতে পারলে তারাও দেশের সম্পদে পরিণত হবে। প্রতিটি জীবনেরই সমান মূল্য ও অধিকার রয়েছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. আনিসুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের প্রতি আরও যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...