বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের প্রধান সড়কগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করেন, সেখানে সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা হচ্ছে। বক্তারা অবিলম্বে ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
একই সাথে বক্তারা এই বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হলে মুসলিম উম্মাহ তা কখনোই মুখ বুজে সহ্য করবে না। অবিলম্বে এই নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় সমাবেশ থেকে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আজম। এছাড়াও মুফতি কামাল উদ্দিন কাসেমী, মুফতি তানভীর সিরাজীসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...