Logo Logo

বকশীগঞ্জে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, পাচ্ছে ১ হাজার ২৯৫ পরিবার


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রথম ধাপে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

তিনি জানান, সরকারের জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আগামী ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, উপকারভোগীদের তালিকা প্রস্তুতসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...