বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ মে, ২০২৬) আছর বাদ লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি সোহেল মোঃ আজিজ শাহিন পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর ইউনিয়ন ( পশ্চিম) শাখার সভাপতি, দেলোয়ার হোসেন নসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন,পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, মরহুম এনায়েত কবির পাটোয়ারী'র সন্তান, সাবেক ছাত্রনেতা বাহালুল কবির শাকিল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমজাদ খান জুলহাস, পৌর শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান হাওলাদার প্রমুখ।
এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তার কর্মময় জীবন ও আদর্শের উপর আলোকপাত করে ভবিষ্যৎ রাজনীতিতে যেন এ ইতিবাচক ধারা অব্যাহত থাকে সেলক্ষ্য সবাই সংকল্প করেন।।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...